লেন্সে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠন

লেন্সে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠন

উত্তল লেন্সে ৬ টি অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান, আকার ও প্রকৃতি ও নির্ণয়

:::danger
👉🏽 নোটঃ

(i) লক্ষ্যবস্তু যখন অসীম দূরত্বে অবস্থিতঃ

এটাকে এভাবেও দেখানো যায়ঃ

প্রতিবিম্বের অবস্থানঃ প্রধান ফোকাস তলে (v = f বা f দূরত্বে)

প্রতিবিম্বের প্রকৃতিঃ বাস্তব ও উল্টো

প্রতিবিম্বের আকারঃ অত্যন্ত খর্বিত [m ≅0]

(ii) লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থিতঃ

প্রতিবিম্বের অবস্থানঃ প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝখানের কোন এক জায়গায়। (f < v < 2f ; অর্থাৎ f এবং 2f বা r এর মাঝে)

প্রতিবিম্বের প্রকৃতিঃ বাস্তব ও উল্টো

প্রতিবিম্বের আকারঃ খর্বিত। (m < 1)

(iii) লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রে অবস্থিতঃ

প্রতিবিম্বের অবস্থানঃ বক্রতার কেন্দ্রে। (v = 2f অর্থাৎ 2f বা r দূরত্বে)

প্রতিবিম্বের প্রকৃতিঃ বাস্তব ও উল্টো

প্রতিবিম্বের আকারঃ বস্তুর সমান। (m = 1)

(iv) লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থিতঃ

প্রতিবিম্বের অবস্থানঃ বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে বা বক্রতার কেন্দ্রের বাইরে। (v > 2f ; অর্থাৎ 2f এর বেশী দূরত্বে)

প্রতিবিম্বের প্রকৃতিঃ বাস্তব ও উল্টো

প্রতিবিম্বের আকারঃ বিবর্ধিত (m > 1)

(v) লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাসে অবস্থিতঃ

প্রতিবিম্বের অবস্থানঃ অসীমে। (v = ∞)

প্রতিবিম্বের প্রকৃতিঃ বাস্তব ও উল্টো অথবা অবাস্তব ও সোজা

প্রতিবিম্বের আকারঃ অত্যন্ত বিবর্ধিত। (m >> 1)

(vi) লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে অবস্থিতঃ

প্রতিবিম্বের অবস্থানঃ লক্ষ্যবস্তু যেদিকে সেদিকেই, পেছনে। (2f এর বাইরে)

প্রতিবিম্বের প্রকৃতিঃ অবাস্তব ও সোজা।

প্রতিবিম্বের আকারঃ বিবর্ধিত (m > 1)

মনে রাখার টেকনিক

image

মনে রাখার সহজ টেকনিক হচ্ছে ছবিতে দেখানো এই ছয়টা অবস্থান মনে রাখা।

তোমাকে শুধু মনে রাখা লাগবে যে অবস্থানেই বিম্বের অবস্থান বের করতে বলুক না কেন সেটার সাথে এমন সংখ্যা যোগ করা লাগবে যাতে যোগফল ৬ হয়।

যেমন ৪ নম্বর অবস্থানে লক্ষ্যবস্তু থাকা মানে বস্তুটি বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে আছে। তাহলে যোগফল ৬ করতে হলে তোমাকে যোগ করতে হবে ২।

এখন ভাবো ২ নম্বর অবস্থান মানে কোথায়।

হ্যাঁ, ঠিক ধরেছো, বক্রতার কেন্দ্রের বাইরে। তারমানে বিম্বের অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে হবে।

উত্তল লেন্সে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠনঃ

(i) লক্ষ্যবস্তু যখন অসীম দূরত্বে অবস্থিতঃ

প্রতিবিম্বের অবস্থানঃ প্রধান ফোকাস তলে (v = f বা f দূরত্বে)

প্রতিবিম্বের প্রকৃতিঃ অবাস্তব ও সোজা

প্রতিবিম্বের আকারঃ অত্যন্ত খর্বিত বা বিন্দুর মত [m ≅0]

(ii) লক্ষ্যবস্তু যখন অসীম ছাড়া অন্য যেকোন দূরত্বেঃ

প্রতিবিম্বের অবস্থানঃ প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে

প্রতিবিম্বের প্রকৃতিঃ অবাস্তব ও সোজা

প্রতিবিম্বের আকারঃ খর্বিত (m < 1)

Powered by Forestry.md